June 24, 2026, 10:47 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

মগবাজার এক্সপ্রেসওয়ে র‍্যাম্পে বাস দুর্ঘটনা: একাধিক যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত কয়েকজন

সাদমান হাসান স্টাফ রিপোর্টার

রাজধানীর মগবাজার এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (সকাল আনুমানিক ৭টা) সংঘটিত এ ঘটনায় কয়েকজন যাত্রী আহত হয়েছেন এবং একাধিক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাথমিকভাবে জানা যায়, “ক্ষণিকা” পরিবহনের একটি বাস এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা কয়েকটি সিএনজি ও প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে যানজটের সৃষ্টি হয় এবং আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটির যান্ত্রিক ত্রুটির কারণেই চালক নিয়ন্ত্রণ হারাতে পারেন। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।
দুর্ঘটনায় কয়েকটি সিএনজি, প্রাইভেটকার ও মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে।
এদিকে দুর্ঘটনাকে কেন্দ্র করে যানবাহনের ফিটনেস ও সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, উচ্চগতির সড়কে চলাচলকারী যানবাহনের নিয়মিত ফিটনেস পরীক্ষা ও কঠোর নজরদারি নিশ্চিত করা জরুরি।



ফেসবুক কর্নার