April 23, 2026, 4:04 pm
শিরোনাম :
শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে শিক্ষকম্পতিকে লাঞ্ছনার অভিযোগ কমলনগরে ‘খলিল বাহিনী’ আতঙ্ক: ধর্ষণচেষ্টা, চুরি-ডাকাতির অভিযোগে উত্তাল জনপদ দেড় মাস ধরে আদালত চত্বরে ময়লার স্তূপ, দুর্ভোগে বিচারপ্রার্থী ও ব্যবসায়ীরা নলডাঙ্গায় আগুনে কৃষকের ৮টি ছাগল পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২ লাখ টাকা প্রধান শিক্ষকের অবহেলায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারল না শিক্ষার্থী

ভুয়া সাংবাদিকতা রোধে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, অনলাইন ডাটাবেজ গড়ছে সরকার

সা

 

 

অবাধ তথ্যপ্রবাহের এই সময়ে সাংবাদিকতার মানোন্নয়ন, প্রকৃত সাংবাদিকদের পেশাগত মর্যাদা নিশ্চিত করা এবং ভুয়া সাংবাদিকতা প্রতিরোধে বড় ধরনের নীতিগত উদ্যোগের কথা জানিয়েছে সরকার। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশ প্রেস কাউন্সিল সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং একটি কেন্দ্রীয় অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে।রোববার জাতীয় সংসদে জাতীয় সংসদ বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীম এর লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।মন্ত্রী বলেন, ভুয়া সংবাদ, অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য মোকাবিলায় সরকার ইতোমধ্যে বহুমাত্রিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এর মাধ্যমে এআই প্রশিক্ষণ, ন্যারেটিভ ডেভেলপমেন্ট, তথ্যনীতি সহায়তা এবং মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ে ধারাবাহিক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতি মাসে ঢাকার বাইরে চারটি এবং ঢাকায় দুটি কর্মশালার পাশাপাশি সাংবাদিক নেতৃবৃন্দকে নিয়ে বিশেষ ওয়ার্কশপ আয়োজনের পরিকল্পনাও রয়েছে।আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে সমন্বয় জোরদার, ফ্যাক্ট-চেকিং অবকাঠামো শক্তিশালীকরণ এবং ভুয়া খবর প্রতিরোধে বিভিন্ন স্টেকহোল্ডারকে নিয়ে আলোচনা ও সেমিনারের প্রস্তুতিও চলছে বলে জানান মন্ত্রী।সরকারি তথ্য অনুযায়ী, গুজব ও অপপ্রচার প্রতিরোধে তথ্য অধিদফতর ইতোমধ্যে ২২টি ফটোকার্ড এবং ১০টি তথ্যবিবরণী জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশের জন্য পাঠিয়েছে। একই সঙ্গে বাংলাদেশ প্রেস কাউন্সিল এ দায়ের হওয়া ৮টি অভিযোগ বর্তমানে বিচারাধীন রয়েছে।মন্ত্রী আরও জানান, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা উৎসাহিত করতে ঢাকাসহ দেশের ৩২টি জেলায় অপসাংবাদিকতা প্রতিরোধবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে প্রেস কাউন্সিল। এর পাশাপাশি সাংবাদিকতার পেশাগত মানদণ্ড নির্ধারণে কাঠামোগত সংস্কারের অংশ হিসেবে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং অনলাইন ডাটাবেজ তৈরির উদ্যোগকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি এর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করতে Press Council Act 1974 যুগোপযোগী সংশোধনের কাজ চলমান রয়েছে, যাতে প্রেস কাউন্সিলকে আরও কার্যকর ও গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করা যায়।সাংবাদিক কল্যাণেও সরকারের সহায়তার চিত্র তুলে ধরে তিনি জানান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ২০২৫-২৬ অর্থবছরের মার্চ পর্যন্ত ১,১১০ জন অসুস্থ, অসচ্ছল, দুর্ঘটনায় আহত সাংবাদিক এবং নিহত সাংবাদিকদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে। পাশাপাশি ৪০২ জন সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানকে ৭৩ লাখ ২৬ হাজার টাকার বৃত্তি এবং রমজানে ২ হাজার সাংবাদিক পরিবারকে ১ কোটি ১২ লাখ ৩৪ হাজার টাকার ইফতার ও ঈদ উপহার দেওয়া হয়েছে।বিশ্লেষকরা বলছেন, সাংবাদিকতার পেশাগত মানদণ্ড নির্ধারণ, ডিজিটাল ভেরিফিকেশন অবকাঠামো এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা একসঙ্গে বাস্তবায়িত হলে তা দেশের গণমাধ্যম খাতে কাঠামোগত পরিবর্তনের ভিত্তি তৈরি করতে পারে।



ফেসবুক কর্নার