June 24, 2026, 4:54 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

শহরে আলোক অপচয়, গ্রামে লোডশেডিং—বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা

জাকিয়া ডলি স্টাফ রিপোর্টার হিলি দিনাজপুর

দেশের বিভিন্ন শহরে অতিরিক্ত আলোকসজ্জার কারণে বিদ্যুতের অপচয়ের অভিযোগ উঠেছে। অন্যদিকে মফস্বল ও গ্রামীণ এলাকায় ঘন ঘন লোডশেডিংয়ের ফলে জনজীবনে দুর্ভোগ বাড়ছে, যার বড় ভুক্তভোগী হয়ে পড়েছে চলমান এসএসসি পরীক্ষার্থীরা।
সরেজমিনে দেখা গেছে, শহরের মার্কেট, হাসপাতাল ও মাছ বাজারসহ বিভিন্ন স্থানে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত লাইট ব্যবহার করা হচ্ছে। এমনকি দিনের বেলাতেও অনেক জায়গায় অপ্রয়োজনীয়ভাবে বাতি জ্বলতে দেখা যায়। ব্যবসায়িক আকর্ষণ বাড়ানোর উদ্দেশ্যে এ ধরনের আলোকসজ্জা ব্যবহার করা হলেও এতে বিদ্যুতের ব্যাপক অপচয় হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
অন্যদিকে, মফস্বল ও গ্রামীণ এলাকায় নিয়মিত লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীরা মারাত্মক সমস্যায় পড়ছে। বিশেষ করে সন্ধ্যা ও রাতের পড়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি ব্যাহত হচ্ছে।
একজন পরীক্ষার্থী জানান, পরীক্ষার আগে পড়তে বসলে প্রায়ই বিদ্যুৎ চলে যায়। এতে গরমে কষ্ট হওয়ার পাশাপাশি আলো না থাকায় ঠিকমতো পড়াশোনা করাও সম্ভব হয় না।
অভিভাবকরাও এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, শহরের অপ্রয়োজনীয় আলোকসজ্জা নিয়ন্ত্রণ করে গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা গেলে শিক্ষার্থীরা উপকৃত হতো।
সচেতন মহলের মতে, বিদ্যুৎ ব্যবহারে সুষম বণ্টন নিশ্চিত করা এবং অপচয় রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। বিশেষ করে পাবলিক পরীক্ষা চলাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা। তারা দ্রুত পদক্ষেপ নিয়ে শহরের অপ্রয়োজনীয় আলোকসজ্জা নিয়ন্ত্রণ এবং মফস্বলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার