June 24, 2026, 7:15 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

বনানীতে মাদক কারবারের অভিযোগ: উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা

অভয়নগর প্রতিবেদক

রাজধানীর বনানী থানাধীন মহাখালী ‘গ’ ব্লকের শাকেরিয়া মাদ্রাসা গলি এলাকায় এক ব্যক্তির বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শরিফ নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। অতীতে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার কথাও জানিয়েছেন এলাকাবাসী। তারা দাবি করেন, সম্প্রতি এলাকায় আবারও মাদক সংশ্লিষ্ট কার্যক্রম বেড়ে যাওয়ায় যুবসমাজ ঝুঁকির মুখে পড়ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, এলাকায় অপরিচিত লোকজনের আনাগোনা বেড়েছে, যা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে অভিভাবকরা তাদের সন্তানদের চলাফেরা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন।
তবে অভিযুক্ত ব্যক্তি বা সংশ্লিষ্টদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) একজন কর্মকর্তা জানান, অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সুনির্দিষ্ট তথ্য পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে এলাকাকে মাদকমুক্ত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।



ফেসবুক কর্নার