April 28, 2026, 4:28 pm
শিরোনাম :
কালবৈশাখী ঝড়ে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি, ভেঙে পড়ল টাওয়ার লক্ষ্মীপুরে রামগতিতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ: রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, আগস্টে গ্রিডে বিদ্যুৎ মৌলভীবাজারে বাঁধ ভেঙে প্লাবন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ইউএনও লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা নাটোরে নলডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির ৩২তম সাধারণ সভা অনুষ্ঠিত তাড়াশে পুকুর খননে মিলল প্রাচীন নিদর্শন, এলাকায় চাঞ্চল্য হজ পালনে গিয়ে সৌদি আরবে জামালপুরের শিক্ষকের মৃত্যু জান্নাতুল বাকিতে দাফন সম্পন্ন  ধামরাইয়ে বেইলি ব্রিজের বেহাল দশা: দুর্ঘটনায় আহত বৃদ্ধা, উদ্ধার করল ফায়ার সার্ভিস

হজ পালনে গিয়ে সৌদি আরবে জামালপুরের শিক্ষকের মৃত্যু জান্নাতুল বাকিতে দাফন সম্পন্ন 

অভয়নগর প্রতিবেদক

 

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মারা গেছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক প্রধান শিক্ষক। মৃত আব্দুল হাই বুলু (৬১) উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল স্ত্রীকে সঙ্গে নিয়ে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান তিনি। মদিনায় অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে সৌদি আরবের কিং ফাহাদ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী ও হজসঙ্গী সমসাদ আরা রেবা।
মরহুম আব্দুল হাই বুলু স্থানীয় বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শিক্ষকতা জীবনে তিনি এলাকায় একজন সৎ ও জনপ্রিয় শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, জানাজা শেষে তাকে মদিনার ঐতিহাসিক বাকিউল গারকাদ কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।



ফেসবুক কর্নার