June 24, 2026, 3:06 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

সোনার দামে বড় পতন, ভরিতে কমলো ২,২১৬ টাকা

মুনতেশাম হোসেন স্টাফ রিপোর্টার ঢাকা

দেশের বাজারে আবারও সোনার দামে উল্লেখযোগ্য হ্রাস পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সর্বশেষ ঘোষণায় জানিয়েছে, প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে।
নতুন দামে ২২ ক্যারেট সোনার ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা, যা পূর্বের ২ লাখ ৪৪ হাজার ৭১০ টাকা থেকে কম। মঙ্গলবার (২৯ এপ্রিল) পর্যন্ত পুরোনো দাম কার্যকর ছিল। নতুন মূল্য বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে খাঁটি সোনার দাম কমে যাওয়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়েছে। ফলে স্থানীয় বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী—
২১ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা,
১৮ ক্যারেট সোনার ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা,
এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক বাজারে দাম ওঠানামার ওপর ভিত্তি করে ভবিষ্যতেও দেশের বাজারে সোনার দামে পরিবর্তন আসতে পারে। নতুন দামে ক্রেতাদের আগ্রহ বাড়তে পারে বলেও ধারণা করছেন জুয়েলারি ব্যবসায়ীরা।



ফেসবুক কর্নার