June 24, 2026, 9:12 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

সংসদে প্রধানমন্ত্রীর বার্তা: ‘জনপ্রিয় নয়, নিতে হবে সঠিক সিদ্ধান্ত’

মুনতেশাম হোসেন স্টাফ রিপোর্টার ঢাকা

জাতীয় সংসদে দেওয়া এক গুরুত্বপূর্ণ বক্তব্যে প্রধানমন্ত্রী জনপ্রিয়তার চেয়ে সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় অনেক সময় জনপ্রিয় সিদ্ধান্ত নয়, বরং দেশের জন্য যা প্রয়োজন—সেই সিদ্ধান্তই নিতে হয়।
বক্তব্যে প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের দায়িত্ব ও চ্যালেঞ্জ তুলে ধরে বলেন, বাইরে থেকে এই চেয়ার যতটা আরামদায়ক মনে হয়, বাস্তবে তা ততটা সহজ নয়। তিনি রূপক অর্থে বলেন, “এই চেয়ার থেকে যেন তপ্ত গরম বের হয়,” যা দায়িত্ব ও চাপের প্রতীক।
তিনি বলেন, “Now we have to take the right decision, not the popular decision,” অর্থাৎ এখন সময় এসেছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার, জনপ্রিয় সিদ্ধান্ত নয়।
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন ঐতিহাসিক বিষয় নিয়ে বিতর্ক হলেও সাধারণ মানুষের বাস্তব সমস্যার সমাধান হয়নি। তিনি বলেন, অসুস্থ মানুষের চিকিৎসা নিশ্চিত করা এবং শিক্ষিত তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এখন সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত।
কৃষকদের দুর্দশার কথা তুলে ধরে তিনি বলেন, কৃষি খাতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে কার্যকর উদ্যোগ নিতে হবে। একইসঙ্গে সংসদের মূল্যবান সময় জনকল্যাণমূলক কাজে ব্যয় করার আহ্বান জানান তিনি।
তিনি কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং শিক্ষা খাতের অগ্রগতির ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে এবং শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।



ফেসবুক কর্নার