May 4, 2026, 9:54 pm
শিরোনাম :
জুতার ভেতরে লুকানো ইয়াবাসহ মামা-ভাগ্নে আটক শ্রীবরদীতে ভেজাল খাদ্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানে জরিমানা সুনামগঞ্জে পুলিশের পৃথক অভিযানে মাদকসহ ৪ জন গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে রিসার্চ সোসাইটির উদ্যোগে তরুণ গবেষকদের বরণ কক্সবাজারে অবৈধ পাহাড় কাটার অভিযোগে তোলপাড়, প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে ক্ষোভ সাংবাদিকদের অধিকার রক্ষায় ১৪ দফা দাবি, কুলাউড়ায় ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত কুড়িগ্রামে একাধিক বিয়ে ও মামলার আসামি চেয়ারম্যানপুত্র কারাগারে আলীকদমে ডা. ইউসুফ আলীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫২ পরিবার পেল টিন ও নগদ সহায়তা কালীগঞ্জে অভিযোগ ঘিরে উত্তেজনা, ইউপি সদস্যকে বাজারে লাঞ্ছিত

লামায় পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহারের দাবি

রাসেল বান্দরবান

বান্দরবানের লামা পৌরসভায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) বাস্তবায়িত পানি সরবরাহ প্রকল্পের কাজে অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।
সোমবার (৪ মে ২০২৬) সরেজমিনে লামা পৌরসভার জোন-৩ এলাকায় গিয়ে দেখা যায়, নির্মাণাধীন পানির ট্যাংকের কাজে ব্যবহৃত কিছু রডে ‘BAIZID STEEL’ লেখা রয়েছে। স্থানীয়দের দাবি, প্রকল্পে নির্ধারিত মানের রডের পরিবর্তে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে, যা ভবিষ্যতে স্থাপনার নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত প্রকল্পটির কাজে মাননিয়ন্ত্রণ যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। তারা আরও দাবি করেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
তবে প্রকৌশল সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, বড় ধরনের অবকাঠামো নির্মাণে নির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করা বাধ্যতামূলক এবং তা লঙ্ঘিত হলে প্রকল্পের স্থায়িত্ব ও নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হতে পারে।
এ বিষয়ে অভিযুক্ত প্রকৌশলী রাজ্জাকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসীর দাবি, দ্রুত বিষয়টি তদন্ত করে প্রকল্পের কাজে ব্যবহৃত সামগ্রীর মান যাচাই করা হোক এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।



ফেসবুক কর্নার