June 27, 2026, 2:17 pm
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫২ পরিবার পেল টিন ও নগদ সহায়তা

অভয়নগর প্রতিবেদক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ৫২টি দরিদ্র, অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়। সাম্প্রতিক অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এ সহায়তায় বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
প্রতিটি পরিবারকে এক বান্ডিল ঢেউটিন এবং ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়, যা দিয়ে তারা ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত করতে পারবেন বলে জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. টি এম মাহাবুব রহমান, আবু হায়াত নূরনবী এবং ডা. তোফাইল আহমেদ।
এ সময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তারা।



ফেসবুক কর্নার