June 24, 2026, 5:46 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

তুরাগ–উত্তরায় পুরনো অপরাধচক্র সক্রিয় হওয়ার আশঙ্কা, উদ্বেগে স্থানীয়রা

সাদমান হাসান স্টাফ রিপোর্টার

রাজধানীর তুরাগ ও উত্তরার বিভিন্ন এলাকায় পূর্বে আলোচিত একটি অপরাধচক্র পুনরায় সক্রিয় হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। কামারপাড়া, দৌড়, রানাভোলা, খালপাড় ও দিয়াবাড়ীসহ আশপাশের এলাকায় সাম্প্রতিক সময়ে সন্দেহজনক তৎপরতা বেড়েছে বলে দাবি তাদের।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, অতীতে ওই চক্রটি ভূমি দখল, চাঁদাবাজি ও সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার করেছিল। অভিযোগ রয়েছে, বিভিন্ন প্রভাবশালী মহলের সহায়তায় তারা দীর্ঘদিন ধরে নিজেদের অবস্থান ধরে রেখেছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তরার একটি নির্দিষ্ট বাড়িকে কেন্দ্র করে একসময় কথিত অবৈধ কর্মকাণ্ড পরিচালিত হতো। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাম্প্রতিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বর্তমানে এলাকাবাসীর একাংশের দাবি, চক্রটির সদস্যরা আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে এবং বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
এ বিষয়ে সচেতন মহল মনে করছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো প্রয়োজন। একইসঙ্গে অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।



ফেসবুক কর্নার