May 10, 2026, 5:45 pm
শিরোনাম :
রৌমারীতে চলাচলের একমাত্র রাস্তা বন্ধ; অবরুদ্ধ পঞ্চু মিয়ার পরিবার কুড়িগ্রামে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী দুলু পরিবর্তনের প্রত্যয়ে এগিয়ে তরুণ সমাজসেবক রাহাত হাসান জুয়েল ব্রাহ্মণবাড়িয়ায় বেকু-সিএনজি সংঘর্ষে নিহত ১, ঢাকায় পাঠানো হলো ৪ আহতকে নেত্রকোনায় স্কুলছাত্রীর মৃত্যু, তদন্তে প্রেমঘটিত মানসিক চাপে ইঙ্গিত কসবা সীমান্তে চোরাচালান সিন্ডিকেটের দৌরাত্ম্য, দুই সহযোগী আটক অসহায় পরিবারগুলোর পাশে এমপি শান্ত, বিতরণ করলেন ঢেউটিন ও অনুদান সিলেটে ৩১ লাখ টাকার ভারতীয় জিরা উদ্ধার, ড্রাম ট্রাক জব্দ বাঁশখালীতে পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ আটক ২ সাংবাদিক লাঞ্ছনা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মিঠাপুকুরে মানববন্ধন

নেত্রকোনায় স্কুলছাত্রীর মৃত্যু, তদন্তে প্রেমঘটিত মানসিক চাপে ইঙ্গিত

ফারুক আহমেদ রকি নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সোমাইয়া আক্তার মোহনা (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) পুলিশ ও স্থানীয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নিহত মোহনা আশুজিয়া ইউনিয়নের ভগবতীপুর গ্রামের কৃষক হিরন মিয়া ও হেপী আক্তার দম্পতির মেয়ে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৮ মে) সন্ধ্যার পর নিজ বাড়িতে তাকে অচেতন অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। প্রাথমিকভাবে পারিবারিক ও ব্যক্তিগত মানসিক চাপের বিষয়টি সামনে এসেছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
আশুজিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আজিজুর রহমান বলেন, “মোহনা শান্ত ও মেধাবী ছাত্রী ছিল। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী মাকসুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার