May 16, 2026, 5:08 am
শিরোনাম :
বিএনপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ ক্যান্সারে আক্রান্ত রাজিয়া ও ওবায়দুলের পাশে উপজেলা ছাত্রদল, মানবিক উদ্যোগে বিতরণ সহায়তা বরিশালে হামলায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, আটক ২ আশুগঞ্জে ট্রাকচাপায় দুই প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ এলাকা সামজাদ জসি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সাত্তার ফাউন্ডেশন দেবীগঞ্জে কালবৈশাখীতে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও সহায়তা বিতরণ কুষ্টিয়ায় হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার ধামরাইয়ে প্লাস্টিকের বস্তা ব্যবহারে অটো রাইস মিলকে জরিমানা জনভোগান্তি নিরসনে তৎপর ময়মনসিংহ সিটি কর্পোরেশন পাটগুদাম-কালিবাড়ী বাইপাস সড়ক পরিদর্শনে প্রশাসক মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

কুষ্টিয়ায় হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

তানভীর আজাদ স্টাফ রিপোর্টার কুষ্টিয়া

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত ইউসুফ শেখ হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তি উজানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় একটি রাজনৈতিক দলের ইউনিয়ন পর্যায়ের নেতা বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাতে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের এসআই রকিব উদ্দিন জনির নেতৃত্বে পরিচালিত অভিযানে ডিবির একটি দল অংশ নেয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কুষ্টিয়া শহরের নূর টেইলার্স গলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইউসুফ শেখ। পরে নিহতের মেয়ে বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৭৫ জনকে আসামি করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তি ওই মামলার এজাহারভুক্ত আসামিদের একজন। এছাড়া তার বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানা ও ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় আরও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই রকিব উদ্দিন জনি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
পরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



ফেসবুক কর্নার