May 16, 2026, 4:27 am
শিরোনাম :
বরিশালে হামলায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, আটক ২ আশুগঞ্জে ট্রাকচাপায় দুই প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ এলাকা সামজাদ জসি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সাত্তার ফাউন্ডেশন দেবীগঞ্জে কালবৈশাখীতে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও সহায়তা বিতরণ কুষ্টিয়ায় হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার ধামরাইয়ে প্লাস্টিকের বস্তা ব্যবহারে অটো রাইস মিলকে জরিমানা জনভোগান্তি নিরসনে তৎপর ময়মনসিংহ সিটি কর্পোরেশন পাটগুদাম-কালিবাড়ী বাইপাস সড়ক পরিদর্শনে প্রশাসক মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর ঘন্টা না পেরোতেই বেরোবির নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন বাতিল মান্দায় অনলাইন জুয়ার বিরুদ্ধে পৃথক অভিযানে ১৫ জন আটক নগদ টাকা, ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল ফোন জব্দ

দেবীগঞ্জে কালবৈশাখীতে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও সহায়তা বিতরণ

অভয়নগর প্রতিবেদক

পঞ্চগড়ের দেবীগঞ্জে সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঢেউটিন ও নগদ অর্থ তুলে দেন।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও অসহায় জেলেদের মাঝে মাছ ধরার জাল এবং অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গণি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন তোবারক হ্যাপি, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপকারভোগীরা।



ফেসবুক কর্নার