May 15, 2026, 9:43 pm
শিরোনাম :
ধামরাইয়ে প্লাস্টিকের বস্তা ব্যবহারে অটো রাইস মিলকে জরিমানা জনভোগান্তি নিরসনে তৎপর ময়মনসিংহ সিটি কর্পোরেশন পাটগুদাম-কালিবাড়ী বাইপাস সড়ক পরিদর্শনে প্রশাসক মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর ঘন্টা না পেরোতেই বেরোবির নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন বাতিল মান্দায় অনলাইন জুয়ার বিরুদ্ধে পৃথক অভিযানে ১৫ জন আটক নগদ টাকা, ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল ফোন জব্দ শিবচরে মাদক সেবন ও বিক্রির অভিযোগে নারীসহ তিনজনকে কারাদণ্ড নবাগত ইউএনও’র সঙ্গে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময় রৌমারীর আশ্রয়ণ কেন্দ্রগুলো এখন অবহেলায় জরাজীর্ণ সংস্কারের দাবিতে বাড়ছে জনদুর্ভোগের শঙ্কা নেত্রকোনায় ২০ টন সরকারি চালসহ ট্রাক জব্দ, তদন্তে দুই রাইস মিলের সংশ্লিষ্টতা এক শিক্ষকে চলা বিদ্যালয়ে তিন শিক্ষক পদায়ন, যোগ দিলেন না কেউ

মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

তরিকুর রহমান কুলাউড়া মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু নদী থেকে উদ্ধার হওয়া এক ভারতীয় নাগরিকের মরদেহ আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৪টার দিকে কুলাউড়ার চাতলাপুর চেকপোস্ট এলাকায় বাংলাদেশ ও ভারতের প্রশাসনিক প্রতিনিধিদের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। পরে মরদেহটি ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলার কৈলাশহর থানার পুলিশের মাধ্যমে নিহতের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ মে কুলাউড়ার মনু নদীতে একটি অজ্ঞাত মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। তদন্তের একপর্যায়ে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।
পরবর্তীতে ভারতীয় প্রশাসনের সহযোগিতায় নিশ্চিত হওয়া যায়, নিহত ব্যক্তি ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাশহর থানাধীন দুর্গাপুর এলাকার বাসিন্দা নিত্যানন্দ মালাকার (৩৩)।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা স্বাক্ষরিত স্মারকে উল্লেখ করা হয়, ভারতীয় পুলিশের প্রাথমিক তথ্যানুযায়ী নিত্যানন্দ মালাকারের মৃত্যু ৯ মে থেকে ১১ মে বিকেল ৫টা ১৫ মিনিটের মধ্যে কোনো এক সময়ে হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট স্থান এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ আরও জানিয়েছে, ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে মরদেহ শনাক্ত করেন ভারতের কৈলাশহর থানার অফিসার ইনচার্জ তাপস মালাকার এবং নিহতের ভাই গৌরাঙ্গ মালাকার। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
মরদেহ হস্তান্তরের সময় বিজিবি, বিএসএফ, বাংলাদেশ ও ভারতীয় পুলিশের সদস্যসহ নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার