May 16, 2026, 5:45 am
শিরোনাম :
বিএনপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ ক্যান্সারে আক্রান্ত রাজিয়া ও ওবায়দুলের পাশে উপজেলা ছাত্রদল, মানবিক উদ্যোগে বিতরণ সহায়তা বরিশালে হামলায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, আটক ২ আশুগঞ্জে ট্রাকচাপায় দুই প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ এলাকা সামজাদ জসি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সাত্তার ফাউন্ডেশন দেবীগঞ্জে কালবৈশাখীতে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও সহায়তা বিতরণ কুষ্টিয়ায় হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার ধামরাইয়ে প্লাস্টিকের বস্তা ব্যবহারে অটো রাইস মিলকে জরিমানা জনভোগান্তি নিরসনে তৎপর ময়মনসিংহ সিটি কর্পোরেশন পাটগুদাম-কালিবাড়ী বাইপাস সড়ক পরিদর্শনে প্রশাসক মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

আশুগঞ্জে ট্রাকচাপায় দুই প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ এলাকা সামজাদ জসি

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকেল ৪টার দিকে উপজেলার সোনারামপুর এলাকায় একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।
নিহতরা হলেন সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের আলকাছ মিয়ার ছেলে আরিফুল ইসলাম এবং একই এলাকার শাহেদ আলীর ছেলে শাহ আলম। পারিবারিক সূত্রে জানা গেছে, আরিফুল ইসলাম সৌদি আরব এবং শাহ আলম সংযুক্ত আরব আমিরাতে কর্মরত ছিলেন। সম্প্রতি ছুটিতে দেশে ফেরেন তারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে দুই বন্ধু মোটরসাইকেলে করে সরাইল থেকে আশুগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে সোনারামপুর এলাকায় পৌঁছালে সিলেটগামী একটি দ্রুতগতির মালবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘ প্রবাস জীবন শেষে পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশে ফিরেছিলেন দুই বন্ধু। কিন্তু সড়ক দুর্ঘটনায় তাদের আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের বাড়িতে চলছে আহাজারি, আর স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ।



ফেসবুক কর্নার