
বরিশাল নগরীতে সংঘবদ্ধ কিশোরদের হামলায় বাবু শিকদার (৩০) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
শুক্রবার (১৫ মে) ভোরে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত বাবু শিকদার ওই এলাকার বাসিন্দা ও কালাম শিকদারের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের আগে পলাশপুর তিন রাস্তার মোড়ে একদল কিশোরের সঙ্গে বাবু শিকদারের কথা কাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনদের দাবি, এলাকায় কিছু যুবক দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছিল এবং বিভিন্ন বিষয় নিয়ে তাদের সঙ্গে বিরোধ চলছিল। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে তারা মনে করছেন।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সনজিত চন্দ্র নাথ