May 16, 2026, 6:21 am
শিরোনাম :
বিএনপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ ক্যান্সারে আক্রান্ত রাজিয়া ও ওবায়দুলের পাশে উপজেলা ছাত্রদল, মানবিক উদ্যোগে বিতরণ সহায়তা বরিশালে হামলায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, আটক ২ আশুগঞ্জে ট্রাকচাপায় দুই প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ এলাকা সামজাদ জসি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সাত্তার ফাউন্ডেশন দেবীগঞ্জে কালবৈশাখীতে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও সহায়তা বিতরণ কুষ্টিয়ায় হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার ধামরাইয়ে প্লাস্টিকের বস্তা ব্যবহারে অটো রাইস মিলকে জরিমানা জনভোগান্তি নিরসনে তৎপর ময়মনসিংহ সিটি কর্পোরেশন পাটগুদাম-কালিবাড়ী বাইপাস সড়ক পরিদর্শনে প্রশাসক মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

বিএনপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ

নুশরাত রুমু নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে বিএনপি নেতা ও অঙ্গসংগঠনের নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মে) বিকেলে ছয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বিএনপি নেতা এম আলাউদ্দিন ও যুবদল নেতা শাকিলের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। প্রধান বক্তা ছিলেন নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান।
সমাবেশে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা শ্রমিকদলের সদস্য সচিব নিজাম উদ্দিন চৌধুরী এবং সঞ্চালনা করেন ছয়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি নুর নবী চৌধুরী।
এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার