May 17, 2026, 8:42 am
শিরোনাম :
ধামরাইয়ে ‘নিরাপদ সড়ক চাই’-এর নতুন কমিটি গঠন, সড়ক সচেতনতায় জোর হাওরাঞ্চলের সংকট সমাধানে স্বতন্ত্র মন্ত্রণালয়ের দাবি, চেয়ারম্যানের পোস্ট ভাইরাল শ্যামনগরে চাঁদাবাজির অভিযোগে আবারো আলোচনায়, বিএনপি মিঠু: তৃণমূলে ক্ষোভ নাটোরে জমি বিরোধে চাচাতো ভাইদের হামলায় যুবক নিহত সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৯৫ বস্তা চাল জব্দ বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে জটিলতা, জলাতঙ্কের টিকা সংকটে বাড়ছে জনস্বাস্থ্য উদ্বেগ ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারতীয় প্রসাধনী ও বসুমতী চাল জব্দ কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর মামলায় ৫ আসামি কারাগারে নরসিংদীতে ১০ কেজি গাঁজা ও ২৫০ পিস ইয়াবাসহ আটক ১ মাদক বিক্রির নগদ টাকাও উদ্ধার করেছে পুলিশ মান্দায় সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

নরসিংদীতে ১০ কেজি গাঁজা ও ২৫০ পিস ইয়াবাসহ আটক ১ মাদক বিক্রির নগদ টাকাও উদ্ধার করেছে পুলিশ

অভয়নগর প্রতিবেদক

শিবপুর উপজেলা-এ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও ২৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির নগদ ১ লাখ ৫ হাজার টাকাও উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি হলেন মোঃ রিপন ভূঁইয়া (৫৩)। তিনি উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের চন্দনদিয়া মধ্যপাড়া গ্রামের মৃত মোঃ হযরত আলী ভূঁইয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় রিপন ভূঁইয়ার কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে তার সঙ্গে জড়িত অন্য মাদক কারবারিদের শনাক্তে তদন্ত চলছে।

স্থানীয় সচেতন মহল বলছে, এলাকায় মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত রাখা জরুরি।



ফেসবুক কর্নার