May 17, 2026, 8:10 am
শিরোনাম :
ধামরাইয়ে ‘নিরাপদ সড়ক চাই’-এর নতুন কমিটি গঠন, সড়ক সচেতনতায় জোর হাওরাঞ্চলের সংকট সমাধানে স্বতন্ত্র মন্ত্রণালয়ের দাবি, চেয়ারম্যানের পোস্ট ভাইরাল শ্যামনগরে চাঁদাবাজির অভিযোগে আবারো আলোচনায়, বিএনপি মিঠু: তৃণমূলে ক্ষোভ নাটোরে জমি বিরোধে চাচাতো ভাইদের হামলায় যুবক নিহত সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৯৫ বস্তা চাল জব্দ বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে জটিলতা, জলাতঙ্কের টিকা সংকটে বাড়ছে জনস্বাস্থ্য উদ্বেগ ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারতীয় প্রসাধনী ও বসুমতী চাল জব্দ কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর মামলায় ৫ আসামি কারাগারে নরসিংদীতে ১০ কেজি গাঁজা ও ২৫০ পিস ইয়াবাসহ আটক ১ মাদক বিক্রির নগদ টাকাও উদ্ধার করেছে পুলিশ মান্দায় সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারতীয় প্রসাধনী ও বসুমতী চাল জব্দ

নয়ন মিয়া নাহিদ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় প্রসাধনী সামগ্রী ও বসুমতী চাল জব্দ করা হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার মহিলা ডিগ্রি কলেজের পেছনের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
পুলিশ জানায়, একটি চোরাকারবারি চক্র দীর্ঘদিন ধরে ওই বাসা ভাড়া নিয়ে ভারতীয় বিভিন্ন প্রসাধনী ও বসুমতী চাল মজুদ করে আসছিল। পরে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা ব্যবহার করে এসব পণ্য অবৈধভাবে দেশের অভ্যন্তরে সরবরাহ করা হতো।
গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা পালিয়ে যায়। ফলে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
তবে বাসার মালিকের কাছ থেকে চোরাকারবারি চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে পুলিশ। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুযায়ী নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে এএসপি মুনতাসির মামুন বলেন, “আসন্ন ঈদকে সামনে রেখে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। ভূরুঙ্গামারী সার্কেলের আওতাধীন সব থানায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”



ফেসবুক কর্নার