May 17, 2026, 8:41 am
শিরোনাম :
ধামরাইয়ে ‘নিরাপদ সড়ক চাই’-এর নতুন কমিটি গঠন, সড়ক সচেতনতায় জোর হাওরাঞ্চলের সংকট সমাধানে স্বতন্ত্র মন্ত্রণালয়ের দাবি, চেয়ারম্যানের পোস্ট ভাইরাল শ্যামনগরে চাঁদাবাজির অভিযোগে আবারো আলোচনায়, বিএনপি মিঠু: তৃণমূলে ক্ষোভ নাটোরে জমি বিরোধে চাচাতো ভাইদের হামলায় যুবক নিহত সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৯৫ বস্তা চাল জব্দ বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে জটিলতা, জলাতঙ্কের টিকা সংকটে বাড়ছে জনস্বাস্থ্য উদ্বেগ ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারতীয় প্রসাধনী ও বসুমতী চাল জব্দ কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর মামলায় ৫ আসামি কারাগারে নরসিংদীতে ১০ কেজি গাঁজা ও ২৫০ পিস ইয়াবাসহ আটক ১ মাদক বিক্রির নগদ টাকাও উদ্ধার করেছে পুলিশ মান্দায় সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর মামলায় ৫ আসামি কারাগারে

হাফিজুর রহমান কালীগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালীগঞ্জে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা দ্রুত বিচার আইনের মামলায় ৫ আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৪ মে) সাতক্ষীরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক তনিমা মণ্ডল আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মুড়োগাছা গ্রামের আরিফুল ইসলাম (৩৪), শফিকুল ইসলাম (৩৭), আকবর হোসেন (৪৭), রফিকুল ইসলাম (৩৬) ও মিলন হোসেন (২৪)।
মামলার অভিযোগে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ১৮ জানুয়ারি গভীর রাতে বাহরাইন প্রবাসী শাহিনুর রহমানের বাড়িতে হামলা চালানো হয়। এ সময় বাড়িঘর ভাঙচুর, মালামাল নষ্ট ও নগদ টাকা এবং স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ ওঠে। ঘটনাকালে বাড়িতে থাকা প্রবাসীর পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শনেরও অভিযোগ করা হয়।
প্রবাসীর স্ত্রী হালিমা খাতুন আদালতে দায়ের করা মামলায় উল্লেখ করেন, ঘটনার পর থানায় অভিযোগ দেওয়া হলেও মামলা গ্রহণে বিলম্ব হয়। পরে তিনি সাতক্ষীরার দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য জেলা সিআইডিকে নির্দেশ দেন।
তদন্ত শেষে সিআইডির উপ-পরিদর্শক জিল্লুর রহমান আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।
এরপর আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বৃহস্পতিবার আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।



ফেসবুক কর্নার