May 17, 2026, 8:42 am
শিরোনাম :
ধামরাইয়ে ‘নিরাপদ সড়ক চাই’-এর নতুন কমিটি গঠন, সড়ক সচেতনতায় জোর হাওরাঞ্চলের সংকট সমাধানে স্বতন্ত্র মন্ত্রণালয়ের দাবি, চেয়ারম্যানের পোস্ট ভাইরাল শ্যামনগরে চাঁদাবাজির অভিযোগে আবারো আলোচনায়, বিএনপি মিঠু: তৃণমূলে ক্ষোভ নাটোরে জমি বিরোধে চাচাতো ভাইদের হামলায় যুবক নিহত সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৯৫ বস্তা চাল জব্দ বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে জটিলতা, জলাতঙ্কের টিকা সংকটে বাড়ছে জনস্বাস্থ্য উদ্বেগ ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারতীয় প্রসাধনী ও বসুমতী চাল জব্দ কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর মামলায় ৫ আসামি কারাগারে নরসিংদীতে ১০ কেজি গাঁজা ও ২৫০ পিস ইয়াবাসহ আটক ১ মাদক বিক্রির নগদ টাকাও উদ্ধার করেছে পুলিশ মান্দায় সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৯৫ বস্তা চাল জব্দ

নুশরাত রুমু নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে জামায়াতে ইসলামীর এক নেতার বাড়ি থেকে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৯৫ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার চরজব্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঈমান আলী বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, চরজব্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আবদুস সামাদের বাড়ির একটি পরিত্যক্ত কক্ষে বিপুল পরিমাণ চাল মজুত রয়েছে—এমন তথ্যের ভিত্তিতে স্থানীয় লোকজন বাড়িটি ঘিরে রাখেন। পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায়।
তল্লাশিকালে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত মোট ৯৯ বস্তা চাল পাওয়া যায়। এর মধ্যে চার বস্তা খোলা থাকায় অবশিষ্ট ৯৫ বস্তা চাল জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে চালগুলো চরজব্বর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংরক্ষণ করা হয়।
অভিযুক্ত আবদুস সামাদ ফোনে দাবি করেন, চালগুলো তার ভাই লক্ষ্মীপুরের কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠান থেকে কিনেছেন। তবে এ বিষয়ে তিনি তাৎক্ষণিক কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি বলে জানিয়েছে প্রশাসন।
চরজব্বর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাউছার আহম্মেদ বলেন, জব্দ করা চালের বৈধ নথিপত্র প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে বলা হয়েছে। কাগজপত্র যাচাই শেষে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান বলেন, “বাড়ির মালিক দাবি করেছেন, চালগুলো রামগতির কয়েকটি প্রতিষ্ঠানের নামে বরাদ্দ পাওয়া সরকারি কর্মসূচির চাল। তবে সরকারি চাল ব্যক্তিগতভাবে মজুত বা কেনাবেচার সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



ফেসবুক কর্নার