May 29, 2026, 3:26 pm
শিরোনাম :
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নায়িকা পপি ঈদের ছুটিতে জনশূন্য জবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং ঢাবি নিয়ে মন্তব্য প্রত্যাহার করলেন ববি হাজ্জাজ সিএনএন ফিচার বিশ্বকাপে এমবাপ্পে-রাশফোর্ডদের বুটে নকশা করে আলোচনায় জর্ডান কোরবানির বর্জ্য অপসারণে কঠোর নজরদারি, দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝিনাইদহে বাসচাপায় প্রাণ গেল তরুণ মোটরসাইকেল আরোহীর জাজিরায় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে শিশুর হাতের কবজি বিচ্ছিন্ন মানসিক ভারসাম্যহীন নারীর কোলজুড়ে কন্যাসন্তান, পরিচয় মেলেনি বাবার ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরলেন প্রধানমন্ত্রী

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একই পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গুরুতর গাফিলতির প্রমাণ মিলেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার (২৯ মে) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. জাহিদ রায়হান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, সরকারের গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ড পরিদর্শন করে অবকাঠামোগত ত্রুটি, চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম এবং পর্যবেক্ষণ ব্যবস্থার দুর্বলতাসহ বিভিন্ন অসঙ্গতি খুঁজে পেয়েছে।
তিনি আরও জানান, নবজাতকদের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামীকাল জমা দেওয়া হবে। প্রতিবেদনে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ থাকতে পারে বলেও জানা গেছে।
এ ঘটনায় ইতোমধ্যে ঢাকার রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অবহেলাজনিত কারণে শিশু মৃত্যুর অভিযোগ আনা হয়েছে। নিহত এক নবজাতকের স্বজন বুধবার রাতে বাদী হয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
ঘটনার পর থেকে অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। স্বাস্থ্য খাতের সংশ্লিষ্টরা বলছেন, নবজাতক চিকিৎসা ব্যবস্থায় নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হাসপাতালগুলোতে কঠোর নজরদারি প্রয়োজন।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, তদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার