May 29, 2026, 3:19 pm
শিরোনাম :
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নায়িকা পপি ঈদের ছুটিতে জনশূন্য জবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং ঢাবি নিয়ে মন্তব্য প্রত্যাহার করলেন ববি হাজ্জাজ সিএনএন ফিচার বিশ্বকাপে এমবাপ্পে-রাশফোর্ডদের বুটে নকশা করে আলোচনায় জর্ডান কোরবানির বর্জ্য অপসারণে কঠোর নজরদারি, দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝিনাইদহে বাসচাপায় প্রাণ গেল তরুণ মোটরসাইকেল আরোহীর জাজিরায় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে শিশুর হাতের কবজি বিচ্ছিন্ন মানসিক ভারসাম্যহীন নারীর কোলজুড়ে কন্যাসন্তান, পরিচয় মেলেনি বাবার ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে বাসচাপায় প্রাণ গেল তরুণ মোটরসাইকেল আরোহীর

সুমন স্টাফ রিপোর্টার শিবচর মাদারীপুর

ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরোজ হোসেন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত আরোজ কালীগঞ্জ উপজেলার কালোখালি গ্রামের লিটন হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা সড়কে সাগর এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী আরোজ গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার সঙ্গে থাকা দুই বন্ধু অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে তিন বন্ধুকে নিয়ে ঝিনাইদহ শহরে ঘুরতে বের হয় আরোজ। চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে।
ঘটনার পর খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



ফেসবুক কর্নার