June 24, 2026, 11:07 pm
শিরোনাম :
এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪

কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরলেন প্রধানমন্ত্রী

মোঃ ইসমাইল হোসেন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে কোরবানির পশুবর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৯ মে) বিকেলে তিনি রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক ও বর্জ্য ব্যবস্থাপনার পরিস্থিতি পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদ পরবর্তী সময়ে রাজধানীতে কোরবানির বর্জ্য দ্রুত ও সুষ্ঠুভাবে অপসারণ কার্যক্রম পরিচালিত হচ্ছে কিনা, তা পর্যবেক্ষণের উদ্দেশ্যেই প্রধানমন্ত্রী সরাসরি মাঠে নেমেছেন।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে দেখেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি ট্রাফিক আইন মেনে স্বাভাবিক নিয়মে চলাচল করেন।
সূত্র জানায়, প্রধানমন্ত্রীর গাড়ি গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন এলাকা থেকে যাত্রা শুরু করে গুলশান-১, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, বাসাবো, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইখাল, নারিন্দা, গুলিস্তান, শাহবাগ, নিউ মার্কেট, ধানমন্ডি, ফার্মগেট ও মহাখালীসহ রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করে।
এ সময় বিভিন্ন সড়কে পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য অপসারণে সিটি করপোরেশনের তৎপরতা এবং নগরবাসীর চলাচল পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে দ্রুত সময়ের মধ্যে কোরবানির পশুবর্জ্য অপসারণে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা নিরলসভাবে কাজ করছেন। প্রধানমন্ত্রীর এই সরেজমিন পরিদর্শন কার্যক্রম সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা আরও বাড়াবে বলে মনে করছেন নগরবাসী।



ফেসবুক কর্নার