May 29, 2026, 3:27 pm
শিরোনাম :
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নায়িকা পপি ঈদের ছুটিতে জনশূন্য জবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং ঢাবি নিয়ে মন্তব্য প্রত্যাহার করলেন ববি হাজ্জাজ সিএনএন ফিচার বিশ্বকাপে এমবাপ্পে-রাশফোর্ডদের বুটে নকশা করে আলোচনায় জর্ডান কোরবানির বর্জ্য অপসারণে কঠোর নজরদারি, দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝিনাইদহে বাসচাপায় প্রাণ গেল তরুণ মোটরসাইকেল আরোহীর জাজিরায় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে শিশুর হাতের কবজি বিচ্ছিন্ন মানসিক ভারসাম্যহীন নারীর কোলজুড়ে কন্যাসন্তান, পরিচয় মেলেনি বাবার ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরলেন প্রধানমন্ত্রী

ঢাবি নিয়ে মন্তব্য প্রত্যাহার করলেন ববি হাজ্জাজ

মোঃ ইসমাইল হোসেন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নিয়ে সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের পর নিজের বক্তব্য প্রত্যাহার করেছেন প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শুক্রবার (২৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তার বক্তব্যের কিছু অংশ ভুলভাবে উপস্থাপিত ও ব্যাখ্যা করা হয়েছে, যা অনাকাঙ্ক্ষিত বিতর্কের জন্ম দিয়েছে।
সম্প্রতি ‘SameerScane’ নামের একটি পডকাস্টে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে দেওয়া মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। সেখানে তিনি বিশ্ববিদ্যালয়টিকে “কোচিং সেন্টার” হিসেবে উল্লেখ করেছেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে ববি হাজ্জাজ বলেন, তার বক্তব্য ছিল সম্পূর্ণ ব্যক্তিগত মতামত এবং তা সরকারের কোনো আনুষ্ঠানিক অবস্থান নয়। তিনি দাবি করেন, তার উদ্দেশ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরও গবেষণাভিত্তিক ও বিশ্বমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের প্রয়োজনীয়তা তুলে ধরা।
ফেসবুক পোস্টে তিনি বলেন, “আমি কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, মর্যাদা ও জাতি গঠনে অবদানকে খাটো করতে চাইনি। বরং ভবিষ্যৎ নিয়ে উচ্চাকাঙ্ক্ষার কথা বলেছি।”
একই সঙ্গে দেশের উচ্চশিক্ষা খাত নিয়েও সমালোচনামূলক মন্তব্য করেন তিনি। তার মতে, গত কয়েক বছরে গবেষণার চেয়ে রাজনৈতিক বিবেচনা বেশি প্রাধান্য পেয়েছে এবং শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতে স্বচ্ছতা ও মেধার প্রশ্ন উঠেছে। প্লেজারিজমসহ বিভিন্ন অনৈতিক একাডেমিক চর্চারও সমালোচনা করেন তিনি।
ববি হাজ্জাজ আরও বলেন, পডকাস্টের আলোচনা ছিল অনানুষ্ঠানিক ও স্বতঃস্ফূর্ত। এটি কোনো গবেষণাভিত্তিক বা নীতিগত আলোচনা ছিল না। আনুষ্ঠানিক আলোচনায় বক্তব্যের ধরন আরও কাঠামোবদ্ধ হতো বলেও উল্লেখ করেন তিনি।
পোস্টে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি চান বিশ্ববিদ্যালয়টি ভবিষ্যতে আন্তর্জাতিক মানের গবেষণা ও জ্ঞানচর্চার অন্যতম কেন্দ্র হিসেবে আরও শক্তিশালী অবস্থান অর্জন করুক।
সবশেষে তিনি বলেন, “আমার বক্তব্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকে, তাহলে আমি সেই বক্তব্য সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিচ্ছি।”
উল্লেখ্য, ববি হাজ্জাজের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষক সংগঠন ‘সাদা দল’ এক বিবৃতিতে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে। একইসঙ্গে তার বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানানো হয়। পরে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের বক্তব্য প্রত্যাহার



ফেসবুক কর্নার