June 6, 2026, 1:56 pm
শিরোনাম :
ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক শিশুদের খেলা নিয়ে বিরোধ, সংঘর্ষে প্রাণ গেল এক ব্যক্তির মাদক ব্যবসার অভিযোগে দম্পতির বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ দুই কারবারি গ্রেপ্তার নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের অভিযোগ, বিজিবির হেফাজতে নারী-শিশুসহ সবাই

মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক

এখলাস শেখ মোড়লগঞ্জ বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেসক্লাবে নতুন করে চারজন সাংবাদিককে প্রাথমিক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সম্প্রতি প্রেসক্লাবের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
নবনির্বাচিত প্রাথমিক সদস্যরা হলেন— দৈনিক গণমানুষের আওয়াজ, জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার স্টাফ রিপোর্টার এবং আঞ্চলিক পত্রিকা দৈনিক প্রজন্ম একাত্তরের মোরেলগঞ্জ প্রতিনিধি মোঃ এখলাস শেখ; জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার মোরেলগঞ্জ প্রতিনিধি মোঃ তারিকুল ইসলাম মিনা; The Country Today ও আঞ্চলিক পত্রিকা দৈনিক খুলনাঞ্চলের মোরেলগঞ্জ প্রতিনিধি মোঃ নাজমুল তালুকদারসহ আরও একজন সাংবাদিক।
প্রেসক্লাবের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন সদস্যরা বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
প্রাথমিক সদস্যপদ লাভ করায় নবনির্বাচিত সদস্যরা মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সাংবাদিকতার নৈতিকতা ও পেশাগত মান বজায় রেখে জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, মোরেলগঞ্জ প্রেসক্লাব দীর্ঘদিন ধরে এলাকায় সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার সংরক্ষণ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।



ফেসবুক কর্নার