June 6, 2026, 11:48 am
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক শিশুদের খেলা নিয়ে বিরোধ, সংঘর্ষে প্রাণ গেল এক ব্যক্তির মাদক ব্যবসার অভিযোগে দম্পতির বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ দুই কারবারি গ্রেপ্তার নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের অভিযোগ, বিজিবির হেফাজতে নারী-শিশুসহ সবাই ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ দুই কারবারি গ্রেপ্তার

জালাল হোসেন নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পত্নীতলা ও মান্দা উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৫ জুন) বিকেলে জেলা পুলিশের নির্দেশনায় পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে পত্নীতলা থানা পুলিশ উপজেলার মাটিন্দর ইউনিয়নের খ্রিস্টানপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. কাওসার আলী ওরফে সারোয়ার (৩২)কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার কাওসার আলী পোরশা উপজেলার গণপতিপুর মধ্যপাড়া গ্রামের কফিল উদ্দিনের ছেলে। পুলিশ তার কাছ থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে এবং জব্দ করে।
এদিকে একই দিন মান্দা থানা পুলিশ উপজেলার গণেশপুর ইউনিয়নের মিরপুর হঠাৎপাড়া এলাকায় অভিযান চালিয়ে পিন্টু (২৮) নামে আরেক মাদক কারবারিকে গ্রেপ্তার করে। তিনি ওই এলাকার মালেক মণ্ডলের ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার