June 6, 2026, 3:41 pm
শিরোনাম :
তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক

১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার

জালাল হোসেন নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পত্নীতলা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় শুক্রবার (৬ জুন) দিবাগত রাতে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন পত্নীতলা উপজেলার হলাকান্দর গ্রামের বাসিন্দা মো. আব্দুর রহমান ও মো. আজাহার। তারা উভয়েই মো. সলেমানের ছেলে।
পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালত তাদের প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পত্নীতলা থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে সোপর্দ করা হবে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদক ও অপরাধ দমনে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আইনভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার