June 6, 2026, 3:45 pm
শিরোনাম :
তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক

মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড

অভয়নগর প্রতিবেদক

রংপুরের কাউনিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাদকসেবীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (৬ জুন ২০২৬) কাউনিয়া থানার খোপাতী এলাকায় কাউনিয়া থানা পুলিশের সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন খোপাতী এলাকার বাসিন্দা মো. রেজাউল হক (পিতা: মৃত সোনা মিয়া), মোহাম্মদ আলী (পিতা: মৃত মঞ্জুরুল ইসলাম) এবং চানঘাট গ্রামের মো. ওমর ফারুক (পিতা: আব্দুল কাদের)।
ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে পৃথকভাবে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকসেবন ও মাদকসংক্রান্ত অপরাধ দমনে প্রশাসনের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।



ফেসবুক কর্নার