June 6, 2026, 5:27 pm
শিরোনাম :
তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক

কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি

তানভীর আজাদ স্টাফ রিপোর্টার কুষ্টিয়া

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল ১১টায় কুমারখালী উপজেলা প্রশাসন চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক নানা স্লোগানসম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা। নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। সম্মিলিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়।”
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে নাভিদ সরোয়ার ও রাইসুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা ডেঙ্গুর বাহক এডিস মশার বিস্তার রোধে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, ঘরের ভেতর ও বাইরে কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না। পাশাপাশি নিয়মিত আঙিনা পরিষ্কার রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
স্থানীয়দের মতে, বর্ষা মৌসুমের শুরুতেই উপজেলা প্রশাসনের এ উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



ফেসবুক কর্নার