June 7, 2026, 10:18 am
শিরোনাম :
মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার নোয়াখালীতে আজাদী মঞ্চের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০

ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ৩ নম্বর তাহেরহুদা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নারায়ণকান্দি মাঠে অবাধে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বালু উত্তোলনের কারণে আবাদি ও ফসলি জমির ক্ষতি হচ্ছে এবং কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণকান্দি মাঠের বিভিন্ন স্থানে বালু উত্তোলন কার্যক্রম চলমান রয়েছে। এতে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি জমির স্বাভাবিক পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।
কয়েকজন কৃষক জানান, দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে উদ্বেগ থাকলেও কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। তারা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অভিযোগে স্থানীয় ইউপি সদস্য মো. আক্তার আলীর নাম উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসী উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ফসলি জমি রক্ষা ও কৃষকদের স্বার্থে বালু উত্তোলনের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।



ফেসবুক কর্নার