June 7, 2026, 7:41 pm
শিরোনাম :
বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার

বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বেলাল হোসেন বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নে অভিযান চালিয়ে ৩২ পিস ইয়াবাসহ সিরাজ গাজী ওরফে সিজন গাজী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) দিবাগত রাতে চরামদ্দি পুলিশ ক্যাম্পের এসআই আলমগীরের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়।

আটক সিরাজ গাজী ওরফে সিজন গাজী চরামদ্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দিয়ারচর পশ্চিম চরামদ্দি এলাকার জব্বার গাজীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চরামদ্দি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিরাজ গাজীর কাছ থেকে ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজ গাজী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এর আগেও তিনি একাধিকবার মাদকদ্রব্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত একাধিক মামলাও রয়েছে বলে জানা গেছে।

এদিকে তার গ্রেপ্তারের খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানিয়ে বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান অব্যাহত রাখা প্রয়োজন।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার