June 13, 2026, 3:37 pm
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কক্সবাজারে উৎসবমুখর পরিবেশ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মান্দায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বরিশালে ৩০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ আগুনে পুড়ে নিঃস্ব পরিবার পেল নতুন আশার আলো, পাশে উদারতা ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ায় ২০ কেজি গাঁজাসহ নারীসহ তিন মাদক কারবারি গ্রেফতার হাঁটু পানিতে ডুবছে মানিকগঞ্জ বাস টার্মিনাল, সামান্য বৃষ্টিতেই চরম দুর্ভোগ ঠাকুরগাঁওয়ে ৪৬তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের সংবর্ধনা ও মতবিনিময় সভা তারেক রহমানের কক্সবাজার সফর ঘিরে লামা পৌর বিএনপির প্রস্তুতি সভা

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মান্দায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জালাল হোসেন নওগাঁ প্রতিনিধি

দেশব্যাপী “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর মান্দায় আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে শনিবার উপজেলা পরিষদ চত্বরে একটি নিম গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি, পরিবেশ দূষণ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও পরিবেশবান্ধব দেশ গড়ে তুলতে সরকারের ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি বাস্তবায়নে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, একটি গাছ শুধু অক্সিজেনের উৎস নয়, এটি পরিবেশ, জীববৈচিত্র্য ও মানবজীবনের সুরক্ষাকবচ। তাই প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিতে হবে।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, একটি চারা রোপণের মধ্য দিয়ে শুধু একটি গাছই নয়, পরিবেশ রক্ষা ও মানবকল্যাণের একটি গুরুত্বপূর্ণ বার্তাও ছড়িয়ে দেওয়া হয়েছে। আগামী দিনে আরও ব্যাপক পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন তারা।



ফেসবুক কর্নার