
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের কক্সবাজার সফর উপলক্ষে বান্দরবানের লামা পৌর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) সন্ধ্যা ৭টায় লামা পৌর এলাকার আরামবাগ হোটেলের দ্বিতীয় তলায় এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় তারেক রহমানের চট্টগ্রাম দক্ষিণাঞ্চল ও কক্সবাজার সফরকে সফল করতে বিভিন্ন সাংগঠনিক প্রস্তুতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং নেতাকর্মীদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন লামা পৌর বিএনপির আহ্বায়ক মো. সাইফুদ্দিন, যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন, মো. বশির, জাকির হোসেন, শাখাওয়াত হোসেন, সদস্য সচিব মো. ইউসুফসহ পৌর ও বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের ঐক্য সুদৃঢ় করা এবং তারেক রহমানের সফরকে সফল ও সার্থক করতে সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে নেতৃবৃন্দ তারেক রহমানের কক্সবাজার সফর ও সংশ্লিষ্ট কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়ে প্রস্তুতি সভার সমাপ্তি ঘোষণা করেন।
—