June 12, 2026, 6:31 pm
শিরোনাম :
সীমান্তে বিজিবির অভিযান: কুলাউড়ায় ৬ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্ রামপালে অস্ত্রসহ আটক ব্যক্তি ‘জলদস্যু বাহিনীর সহযোগী’, দাবি র‍্যাবের প্রাগপুর সীমান্তে পুশইন প্রতিহত, বিজিবি-জনতার সতর্ক অবস্থান রৌমারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল একাধিক ফার্মেসিসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের আগেই এসএসসি পরীক্ষার্থীর ব্যবহারিক পরীক্ষা সম্পন্নের অভিযোগ সরকারি ক্যানালের মাটি কাটার অভিযোগে উদ্বেগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ব্রাহ্মণবাড়িয়ায় ডিবির অভিযানে সাইবার প্রতারণা চক্রের সদস্য গ্রেফতার আবাদি জমি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ দাবি, ঝিনাইদহে অবৈধ পুকুর খননের অভিযোগ হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণ, কুড়িগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান, ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়

রৌমারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল একাধিক ফার্মেসিসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান

কে. এম. জাকির রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক ফার্মেসিসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। রোববার ভোর প্রায় ৫টা ৫০ মিনিটে উপজেলার শাপলা চত্বর সংলগ্ন ভোলার মোড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে হঠাৎ একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে কর্তিমারী ও রাজিবপুর ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও বিস্তৃত এলাকায় আগুন ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সালমান মেডিকেল হল, আকবর স্টোর, ফজলু স্টোর, আমিন ফার্মেসি, রাজা ফার্মেসি, ব্রাদার্স ফার্মেসিসহ আরও কয়েকটি ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান। আগুনে দোকানগুলোর মালামাল ও আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার পর রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান (মোস্তাক)। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানিয়ে সম্ভাব্য সহায়তার আশ্বাস দিয়েছেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, আগুনে অনেকের জীবনের সঞ্চয় ও ব্যবসার মূলধন পুড়ে গেছে। তারা দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগুনের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছে।



ফেসবুক কর্নার