June 13, 2026, 4:47 pm
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কক্সবাজারে উৎসবমুখর পরিবেশ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মান্দায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বরিশালে ৩০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ আগুনে পুড়ে নিঃস্ব পরিবার পেল নতুন আশার আলো, পাশে উদারতা ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ায় ২০ কেজি গাঁজাসহ নারীসহ তিন মাদক কারবারি গ্রেফতার হাঁটু পানিতে ডুবছে মানিকগঞ্জ বাস টার্মিনাল, সামান্য বৃষ্টিতেই চরম দুর্ভোগ ঠাকুরগাঁওয়ে ৪৬তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের সংবর্ধনা ও মতবিনিময় সভা তারেক রহমানের কক্সবাজার সফর ঘিরে লামা পৌর বিএনপির প্রস্তুতি সভা

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কাউসার কুড়াউলা মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মুজিবুর রহমান (৩২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১২ জুন) বিকেলে মনু নদীসংলগ্ন নিশ্চিন্তপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুজিবুর রহমান শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মুজিবুর রহমান মনু নদীতে মাছ ধরতে যান। এ সময় তিনি ভুলবশত সীমান্তের কাছাকাছি চলে গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে একজন বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
এ বিষয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সীমান্তে গুলির ঘটনার খবর পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।
সীমান্ত এলাকায় এ ধরনের প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং কূটনৈতিকভাবে বিষয়টি নিষ্পত্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।



ফেসবুক কর্নার