June 22, 2026, 3:30 pm
শিরোনাম :
কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা দালালচক্রের দৌরাত্ম্যে অতিষ্ঠ লক্ষ্মীপুর সদর হাসপাতালের রোগী-স্বজন চলতি বছরের শেষে শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন : বিমানমন্ত্রী

নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা

নুশরাত রুমু, নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর (নোবিপ্রবি) ২০তম বিশ্ববিদ্যালয় দিবস বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, ডিনস অ্যাওয়ার্ড এবং ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (২২ জুন ২০২৬) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় শিক্ষামন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমকে আরও এগিয়ে নিতে হবে। তিনি শিক্ষার্থীদের মেধা বিকাশে গবেষণাভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী উদ্যোগে গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শাহজাহান এবং মো. ফখরুল ইসলাম। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ড. গোলাম রব্বানী। বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দিতে ডিনস অ্যাওয়ার্ড ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদানের উদ্যোগ শিক্ষার্থীদের আরও সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা অংশ নেন। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। বর্ণিল এ আয়োজনের মধ্য দিয়ে নোবিপ্রবির দুই দশকের পথচলার সাফল্য, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা উদযাপিত হয়। পুরো ক্যাম্পাস উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।



ফেসবুক কর্নার