June 22, 2026, 6:19 pm
শিরোনাম :
কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা দালালচক্রের দৌরাত্ম্যে অতিষ্ঠ লক্ষ্মীপুর সদর হাসপাতালের রোগী-স্বজন চলতি বছরের শেষে শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন : বিমানমন্ত্রী

মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে

অভয়নগর প্রতিবেদক

লিওনেল মেসি আর রেকর্ড, যেন একে অপরের পরিপূরক। আর্জেন্টিনার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা থেকে শুরু করে, সর্বোচ্চ ফিফার বর্ষসেরা ফুটবলারের খেতাব (ব্যালন ডি অর)। কি নেই তার ঝুলিতে? সেই সব রেকর্ড ছেড়ে এবার বিশ্বমঞ্চের রেকর্ডবুকে নিজের নাম ওঠাচ্ছেন এই কিংবদন্তি আর্জেন্টাইন।

এই বিশ্বকাপে ইতোমধ্যেই রেকর্ডের খাতায় নাম তুলেছেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে, রোনালদো নাজারিওর বিশ্বকাপে ১৫ গোলের রেকর্ড ভেঙে করেছেন ১৬ গোল। এখন তিনি যৌথভাবে শীর্ষস্থানে আছেন জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার সঙ্গে। আজকের ম্যাচে এক গোল করলেই এককভাবে বিশ্ব আসরের সর্বোচ্চ গোলদাতার খেতাবটি যাবে তার দখলে।

মিরোস্লাভ ক্লোসার আরেকটি রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে তিনি। বিশ্বকাপে খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি ১৭ ম্যাচে জয় পেয়েছেন। আলজেরিয়ার বিপক্ষে মেসির জয়ও ছিল ১৭তম। অস্ট্রিয়ার সঙ্গে ম্যাচটি জিতলে, এই তালিকায়ও তাকে পেছনে ফেলবেন মেসি।

এদিকে, বিশ্বকাপে ডি বক্সের বাইরে থেকে গোল দেওয়ার রেকর্ডটিও ভাঙবেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে প্রথম গোল পেয়েছিলেন বক্সের বাইরে থেকে। এতে তার বক্সের বাইরে থেকে গোলসংখ্যা ৫। এখন যৌথ ভাবে শীর্ষস্থানে আছেন ব্রাজিলের রিভেলিনোর সঙ্গে। আরেকটি গোল করতে পারলে এ রেকর্ডটিও যাবে তার দখলে। এর আগে, ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে বসনিয়া, ইরান ও নাইজেরিয়ার এবং ২০২২ কাতার বিশ্বকাপে মেক্সিকো বিপক্ষে বক্সের বাইরে থেকে গোল করেছিলেন মেসি।

এছাড়া, সর্বোচ্চ ৬ বার বিশ্বকাপ খেলে প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে যৌথভাবে প্রথমে রয়েছেন এই আর্জেন্টাইন সুপারস্টার।



ফেসবুক কর্নার