June 14, 2026, 6:30 pm
শিরোনাম :
সংসদে হিজাব নিয়ে মন্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ অ্যাডভোকেট হান্নান শাহের উদ্যোগে অগ্নিদুর্গত পরিবারের পাশে ছাত্রদল, টিন ও নগদ সহায়তা প্রদান গলাচিপায় স্কুল ফিডিংয়ে তেঁতো স্বাদের ডিম, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, বিক্রেতাকে জরিমানা বেনজীর গ্রেপ্তারের খবরে পরীমনি কেন আনন্দিত? ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের কথিত পুশইন চেষ্টা, বিজিবির সঙ্গে রাতভর পাহারায় গ্রামবাসী ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক মিমির বিরুদ্ধে ২ মামলা, ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি বরিশালে কলেজছাত্র সজিব হত্যা মামলার প্রধান আসামি মিলন খান গ্রেফতার বিশ্বকাপ মঞ্চে নোরার ‘সির সির’ গান, কীভাবে অনুপ্রেরণা পান অভিনেত্রী?

একই দিনে ক্রিকেট-ফুটবলে জয় অস্ট্রেলিয়ার

অভয়নগর প্রতিবেদক

২০২৬ বিশ্বকাপে আজ তুরস্ককে ২-০ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে, একই দিনে, বাংলাদেশকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া। বলা যায়, অস্ট্রেলিয়ানদের জন্য দিন স্মরণীয় হয়ে থাকবে।
ফুটবল বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে, শুরু থেকেই তুরস্ক আক্রমণাত্মক ফুটবল খেলে অস্ট্রেলিয়াকে চেপে ধরার চেষ্টা করছিল। কিন্তু ম্যাচের ২৭ মিনিটে তুরস্কের আক্রমণ রুখে দিয়ে এক অবিশ্বাস্য পাল্টা আক্রমণে মেতে ওঠে অস্ট্রেলিয়া। মাঝমাঠ থেকে ক্ষিপ্র গতিতে বল নিয়ে ছিটকে যান নেস্তরি ইরানকুন্ডা। তুরস্কের রক্ষণভাগকে বুড়ো আঙুল দেখিয়ে নিখুঁত এক শটে বল জালে জড়িয়ে অস্ট্রেলিয়াকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও যখন তুরস্ক গোলের জন্য হন্যে হয়ে লড়ছিল, ঠিক তখনই আবারও পাল্টা আক্রমণের পুরোনো ও চেনা কৌশলে আঘাত হানে অস্ট্রেলিয়া। ম্যাচের ৭৫ মিনিটে গোলপোস্ট থেকে প্রায় ২০ গজ দূরে বল পান মিডফিল্ডার কনর মেটকাফ। দূরপাল্লার এক দর্শনীয় ও জাদুকরী শটে তুরস্কের গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ান তিনি।
অন্যদিকে, সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে এক উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে অস্ট্রেলিয়া। এর আগে, ব্যাট করে ২৭৫ রানের টার্গেট দেয় বাংলাদেশ। জবাবে, শেষ ওভারে এক উইকেট হাতে রেখেই ম্যাচ জেতে অজিরা।

ম্যাচের শেষদিকে, ৪ রানে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে ফেলে বাংলাদেশ। সেট ব্যাটার কনোলি ১৪৯ রানে আউট হলে ম্যাচ নেমে আসে শেষ উইকেটে। তবে, ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। এই পরাজয়ের পরও ২-১’এ সিরিজ নিশ্চিত করে টাইগার’রা।
ফুটবল-ক্রিকেট; স্পোর্টসের দুই দুনিয়ায় অজি ফ্যানদের জন্য আজকের দিনটি খুবই ‘স্পেশাল’।



ফেসবুক কর্নার