June 30, 2026, 8:24 am
শিরোনাম :
দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

মোঃ ইসমাইল হোসেন

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আজ (মঙ্গলবার) ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
গত ২২ জুন ট্রাইব্যুনাল মামলাটির রায় ঘোষণার জন্য ৩০ জুন দিন ধার্য করেন। এর আগে প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে গত ১৪ মে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়।
রাষ্ট্রপক্ষের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনা অভিযোগ সাক্ষ্য-প্রমাণে প্রমাণিত হয়েছে। তাদের মতে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন পদক্ষেপে প্ররোচনা দেওয়ার পাশাপাশি আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের একজন শীর্ষ নেতা হিসেবে তার ওপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়ও বর্তায়। এ কারণে রাষ্ট্রপক্ষ তার সর্বোচ্চ শাস্তি দাবি করেছে।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা আদালতে দাবি করেন, প্রসিকিউশন অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারেনি। তাদের মতে, উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে ইনুর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের আইনি ভিত্তি প্রতিষ্ঠিত হয়নি। তাই তারা তার খালাস প্রার্থনা করেন।
মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে গত বছরের ২৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে ইনুর বিরুদ্ধে আটটি অভিযোগ দাখিল করা হয় এবং পরে তা আমলে নেওয়া হয়। একই বছরের ১ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
উল্লেখ্য, হাসানুল হক ইনু ২০২৪ সালের ২৬ আগস্ট গ্রেপ্তার হন। পরে জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ড-সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময়ে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।



ফেসবুক কর্নার