June 30, 2026, 3:50 pm
শিরোনাম :
শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ কেজি করে সরকারি চাল বিতরণ মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড গলায় বাদাম আটকে তিন বছরের শিশুর মৃত্যু কোটচাঁদপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী আহত স্ত্রীর সহযোগিতায় ১৩ বছরের শিশুকে ধর্ষণ  নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

কোটচাঁদপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী আহত

সুরুজ বাঙালী, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের তালসার উত্তরপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে একই গ্রামের বাসিন্দা মিরাজুল ইসলাম (৪২)-এর বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিবাদ করতে গেলে ভুক্তভোগীর স্বামীকে মারধরের অভিযোগও করা হয়েছে। ঘটনাটি সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১১টার দিকে তালসার বেলেমাঠ এলাকায় ঘটে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী মোছা. সনিয়া খাতুন (২৬) অভিযোগ করেন, তিনি নিজ জমির বেগুন ক্ষেতে কাজ করার সময় অভিযুক্ত তাকে জোরপূর্বক নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। আত্মরক্ষার চেষ্টা করলে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান বলে তিনি দাবি করেন।
পরে স্থানীয়রা সনিয়া খাতুনকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরিবারের অভিযোগ, চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে অভিযুক্ত ও তার সহযোগীরা সনিয়ার স্বামী জহুরুল ইসলামের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত তার চাচা-শ্বশুর এবং দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন সময় ভয়ভীতি ও হয়রানি করা হতো বলেও অভিযোগ করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মিরাজুল ইসলাম। তিনি বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। বরং তিনিই হামলার শিকার হয়েছেন বলে দাবি করেন।
এ বিষয়ে তালসার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. তবিবুর রহমান বলেন, উভয় পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।



ফেসবুক কর্নার