July 3, 2026, 6:20 pm
শিরোনাম :
ভোট দিয়েছেন ৪৮০ জন শিল্পী, ফলাফল কখন? সাঈদীর মানবতাবিরোধী মামলাসাক্ষী সুখরঞ্জন বালীর অপহরণে অভিযুক্ত এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার ফেসবুকে অস্ত্রের ছবি ও মহড়ার অভিযোগে, যুবক আটক রাত ১২ টায় মুখোমুখি অস্ট্রেলিয়া ও মিশর খুলনায় দুর্বৃত্তের গুলিতে স্কুলছাত্রী আহত, তদন্তে পুলিশ বিয়ের দাওয়াতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল চাচি-ভাতিজির বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জোনাকি ব্র্যান্ডের নকল কয়েল বিক্রির অভিযোগে পঞ্চগড়ে ব্যবসায়ী গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ মাদক, চাঁদাবাজি ও নদীভাঙন রোধে বিএনপির মতবিনিময় সভা

বিয়ের দাওয়াতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল চাচি-ভাতিজির

সুমন মাতব্বর

মাদারীপুরের শিবচর উপজেলায় বিয়ের দাওয়াতে যাওয়ার পথে যাত্রীবাহী একটি অটোভ্যান ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চাচি ও তার ৯ বছর বয়সী ভাতিজির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোভ্যানচালক।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে উপজেলার দ্বিতীয়খণ্ড ঝিনাইরগেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রিমি আক্তার এবং তার ৯ বছর বয়সী ভাতিজি আয়সা আক্তার। তারা পাশের গ্রামের এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই রিমি আক্তার ও আয়সা আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত অটোভ্যানচালককে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় দুটি যানবাহনই দ্রুতগতিতে চলছিল। প্রাথমিকভাবে বেপরোয়া গতিকেই দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার