November 25, 2026, 5:49 am
শিরোনাম :
গোপালগঞ্জে বন্ধ থাকবে ট্রেন ও দুই থানার কার্যক্রম, স্থগিত সরকারি বরাদ্দ মনিরামপুরে ইউপি নির্বাচনের আগাম হাওয়া, সরব সম্ভাব্য প্রার্থীরা নিয়ামতপুরে কাঠের সো-মিলে অগ্নিকাণ্ড, নিঃস্ব মালিক বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মানিক গ্রেপ্তার সিলেটে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিলে এমপি লুনা সিলেটে হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ আটক ৪ মিস ইউনিভার্স হলেন জেনিফার ব্যারেটো গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন আজ খুলনা বিশ্ববিদ্যালয় দিবস, গৌরবের ৩৬ বছরে পদার্পণ শীর্ষে থেকেও শেষ মুহূর্তে আশা ভঙ্গ সামিরা খান মাহির

নিয়ামতপুরে কাঠের সো-মিলে অগ্নিকাণ্ড, নিঃস্ব মালিক

জালাল হোসেন, নওগাঁ প্রতিনিধি।

নওগাঁর নিয়ামতপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে রাস্তার পাশের একটি কাঠের সো-মিল পুড়ে ছাই হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। গত ২৪ নভেম্বর রাতে উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে মিলের সব মালামাল ও সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন মিলের মালিক বেলাল হোসেন।

বেলাল হোসেন জানান, কে বা কারা আগুন দিয়েছে, তা তিনি জানেন না। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে শেষ রক্ষা হয়নি এবং পুরো সো-মিলের সবকিছু পুড়ে যায়। আক্ষেপ করে তিনি বলেন, সবকিছু পুড়ে শেষ হয়ে যাওয়ায় তিনি একেবারে নিঃস্ব হয়ে গেছেন।

এ ঘটনায় চরম আর্থিক সংকটে পড়েছেন মিলের মালিক। তাঁর দাবি, পরিকল্পিতভাবে কেউ আগুন দিয়ে তাঁর জীবিকার একমাত্র অবলম্বনটি ধ্বংস করেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার