June 25, 2026, 10:00 am
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর

**বিক্ষোভ–মিছিলে উত্তাল মনিরামপুর কাফনের কাপড় পরে রাজপথে বিএনপি নেতাকর্মীরা**

অভয়নগর প্রতিবেদক

মাসুদ রায়হান, স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যশোর-৫ (মনিরামপুর) আসনে রাজনৈতিক উত্তাপ চরমে উঠেছে। দলীয় মনোনয়ন নিয়ে অনিশ্চয়তা ও ক্ষোভের প্রতিবাদে শনিবার (২৭ ডিসেম্বর) হাজারো বিএনপি নেতাকর্মী কাফনের কাপড় পরে বিক্ষোভ ও মিছিল নিয়ে রাজপথে নেমে আসে।
বিএনপির মনোনীত প্রার্থী মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি, পৌরসভার সাবেক মেয়র ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন বহালের দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় পৌর শহর কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষোভকারীরা যশোর–সাতক্ষীরা মহাসড়কও অবরোধ করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
শুক্রবার জুমার নামাজের পর থেকে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে কাফনের কাপড় পরে নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরে সমবেত হন। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকায় ছেয়ে যায় পুরো শহর। রাজপথ মুখর হয়ে ওঠে স্লোগানে—
“ইকবাল ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”,
“ধানের শীষের প্রার্থী—ইকবাল ভাইকেই চাই”,
“৩০ বছর বরগা দিয়েছি, আর নয়।”
মনোনয়ন বিতর্কের পটভূমি
প্রথম ধাপে বিএনপি হাইকমান্ড যশোর-৫ আসনটি স্থগিত রাখলেও পরে অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনকে মনোনয়ন দেওয়া হয়। এতে তৃণমূল পর্যায়ে উৎসাহ তৈরি হয়। পরবর্তীতে দলীয় জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা মুফতি রশিদ বিন ওয়াক্কাসকে ধানের শীষ প্রতীক দেওয়ার আভাস পাওয়া গেলে নেতাকর্মীদের মাঝে তীব্র অসন্তোষ দেখা দেয় এবং তা রাজপথে বিস্ফোরিত হয়।
“এটা অস্তিত্বের লড়াই”— বিএনপি নেতারা
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু বলেন,
“এটা কোনো ব্যক্তির মনোনয়ন নয়, মনিরামপুর বিএনপির অস্তিত্বের প্রশ্ন। তৃণমূলের ত্যাগের মূল্য দিতে হবে।”
পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই বলেন,
“তিন দশক ধরে অন্যদের হাতে প্রতীক তুলে দিয়েছি। এবার আর নয়।”
অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন বলেন,
“ছাত্রজীবন থেকে দলের জন্য লড়াই করেছি। ত্যাগী নেতাকর্মীদের প্রত্যাশা পূরণে হাইকমান্ড মনোনয়ন বহাল রাখবেন বলে আশা করি।”
অতীত ইতিহাস
১৯৯১ ও ১৯৯৬ সালে এই আসনে বিএনপির প্রার্থী ছিলেন ইকবাল হোসেন। পরবর্তীতে জোট সমঝোতার কারণে আসনটি শরিক দল পেয়েছিল। চলতি মাসের শুরুতে তার নাম ঘোষণার পর এলাকায় আনন্দের ঝড় বইলেও সাম্প্রতিক পরিস্থিতিতে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সব দৃষ্টি এখন হাইকমান্ডের সিদ্ধান্তে
মনিরামপুরের রাজপথে এখন একটি কণ্ঠই প্রতিধ্বনিত হচ্ছে—
ধানের শীষ চাই, ইকবাল হোসেন চাই।
এখন দৃষ্টি বিএনপি হাইকমান্ডের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।



ফেসবুক কর্নার