April 27, 2026, 8:46 pm
শিরোনাম :
খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি ধামরাইতে অবৈধভাবে মজুদ করা ৬০০ লিটার ডিজেল জব্দ মৌলভীবাজারে আধুনিক পাবলিক লাইব্রেরি পুনঃস্থাপনের দাবিতে ইউএনওকে স্মারকলিপি খালপাড়–মসজিদ রোড সংযোগ সড়ক ও গণশৌচাগার নির্মাণে আবেদন কালবৈশাখীর তাণ্ডবে গাছচাপায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীর বাংলাবান্ধা স্থলবন্দরে বিপুল ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক পার্বতীপুরে কৃষি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত মোরেলগঞ্জে ক্রয়কৃত জমিতে অবৈধ ছাদ নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের দাবি কুষ্টিয়ায় কোরআন অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড: এজাহারে নাম না থাকলেও গ্রেপ্তার দুই সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন

নওয়াপাড়া প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম আসলাম হোসেনসহ প্রয়াত সকল সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার নওয়াপাড়া প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুম সাংবাদিক আসলাম হোসেনের সাংবাদিকতা জীবনের অবদান স্মরণ করে বক্তব্য দেন প্রেসক্লাবের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মরহুম আসলাম হোসেন ছিলেন একজন সৎ, নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিক। তিনি নওয়াপাড়ায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সংবাদপত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মতো প্রয়াত সাংবাদিকদের অবদান কখনো ভুলে যাওয়ার নয়।
দোয়া মাহফিলে নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মরহুম সাংবাদিকদের স্বজনরা উপস্থিত ছিলেন।
শেষে মরহুম আসলাম হোসেনসহ প্রয়াত সকল সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



ফেসবুক কর্নার