November 25, 2026, 6:07 am
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিল পাহারাদারকে কুপিয়ে হত্যা হাসিনার ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির গোপালগঞ্জে বন্ধ থাকবে ট্রেন ও দুই থানার কার্যক্রম, স্থগিত সরকারি বরাদ্দ মনিরামপুরে ইউপি নির্বাচনের আগাম হাওয়া, সরব সম্ভাব্য প্রার্থীরা নিয়ামতপুরে কাঠের সো-মিলে অগ্নিকাণ্ড, নিঃস্ব মালিক বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মানিক গ্রেপ্তার সিলেটে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিলে এমপি লুনা সিলেটে হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ আটক ৪ মিস ইউনিভার্স হলেন জেনিফার ব্যারেটো গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

লোহাগাড়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রশস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক

অভয়নগর প্রতিবেদক

চট্টগ্রামের লোহাগাড়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রশস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রিফাতকে (৩৫) আটক করা হয়েছে। ১৫জানুয়ারি(বৃহস্পতিবার)  দুপুর আনুমানিক পৌণে ৩ টায় চরম্বা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্থ তেলিবিলা এলাকা থেকে  তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সে উল্লেখিত এলাকার ছিদ্দিক সওদাগরের পুত্র।

যৌথ বাহিনীর অভিযানে আটক রিফাতের কাছ থেকে, ২টি এলজি, ৭ টি কাতুর্জ, ২ লিটার বাংলা মদ, ৪ টি রাম দা, ৬ টি চাকু, ১ টি ড্রোন, ৮ টি মোবাইল, ৩ টি মেমোরি কার্ড, ১ টি মোবাইল ব্যাটারি, ১ টি রকেট প্যারাসুট ফ্লেয়ার সিগন্যাল, ১ টি পেনড্রাইভ ও ১ টি মোটর সাইকেল উদ্ধার করা হয় ।
দীর্ঘদিন ধরে সে এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল বলে জানিয়েছে স্থানীয়রা।

লোহাগাড়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ওলিদ বিন মৌদুদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উল্লেখিত এলাকা থেকে উক্ত অস্ত্রশস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রিফাতকে আটক করা হয়েছে। আটককৃত সন্ত্রাসী রিফাতকে অস্ত্রশস্ত্রসহ লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রিফাত দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্কের নাম ছিল। তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

লোহাগাড়া থানার ওসি আব্দুল জলিল জানান , সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা



ফেসবুক কর্নার