March 11, 2026, 8:36 pm
শিরোনাম :
পাবনায় টিআর প্রকল্পে ৩ লাখ টাকার রাস্তাই নেই, অনিয়মের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইরানে হামলা করার মতো ‘আর কিছুই নেই’, যুদ্ধ শেষ শিগগিরই পুরো অঞ্চল পোড়ার আগেই ইরান যুদ্ধ বন্ধ করতে হবে: এরদোয়ান দোয়ারাবাজারে নিখোঁজ রাজিবের ১৮ মাস পর পরিবারের সঙ্গে পুনর্মিলন ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে বাংলাদেশ চায় ভোট, সমরাস্ত্র বিক্রিতে জোর দিতে পারে তুরস্ক খাগড়াছড়িতে ঋণের হতাশায় ব্যবসায়ী যুবকের আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমি ও ডোবা ভরাটে ৪ ড্রেজার ও ২ হাজার ফুট পাইপ বিনষ্ট, জরিমানা ৪০ হাজার নন্দীগ্রামে ক্যান্সারের সঙ্গে লড়াই করা সুলতানের পাশে ইউএনও শারমিন আরা চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি আটক

উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দিন- শামীম  

অভয়নগর প্রতিবেদক

খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এসএম শামীম কবির বলেছেন যারা দেশের স্বাধীনতার বিরোধী ছিল, বিগত ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যাদের খুঁজে পাওয়া যায়নি, যারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভোট চাইছে নির্বাচনে তাদের কে প্রত্যাখ্যান করতে হবে। জেলা ছাত্র ও যুব দলের সাবেক সভাপতি শামীম কবির জামায়াত প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে এ ধরনের মন্তব্য করেন। ১৫ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে ঘোষাল বান্দিকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন এ দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করে। শামীম কবির বলেন ধানের শীষ ব্যক্তিগত কারোর প্রতীক নয়, জিয়া পরিবার সহ বিএনপির দলীয় প্রতীক। এটি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ, দেশপ্রেম ও গনতন্ত্রকামী মানুষের আস্থার প্রতীক। এলাকার উন্নয়ন ও তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনিরুল হাসান বাপ্পী কে ধানের শীষ প্রতীকে ভোট দিতে সকলের প্রতি আহবান জানান বিএনপি নেতা শামীমn। পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়ল এর সভাপতিত্বে ও এসএম মোহর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কাধূূ~মাল আহমেদ সেলিম নেওয়াজ, বিএনপি নেতা আবুল হোসেন, সরদার ফারুক আহমেদ, সেলিম রেজা লাকি, শেখ রুহুল কুদ্দুস, মনিরুল ইসলাম মন্টু, সাইফুল ইসলাম তারিক, আবু হাসান, জিয়া উদ্দিন নায়েব, যুবদল নেতা জিএম রুস্তম আলী, বিএম আকিজ উদ্দিন, আজহারুল ইসলাম, ছাত্র নেতা আরিফুল ইসলাম। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আনোয়ার হোসেন।



ফেসবুক কর্নার