ঈদগাঁও বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৩৬ হাজার টাকা জরিমানা
অভয়নগর প্রতিবেদক
Update Time :
Friday, January 16, 2026
/
104 Time View
/
Share
কক্সবাজারের ঈদগাঁও বাজারে তিনঘন্টা ব্যাপী ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ধারায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো:কামরুল ইসলাম।
উপজেলার ঈদগাঁও বাজারে দুপুর ৩ঘটিকা হতে সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় বিভিন্ন কাপড়ের দোকানে দেশী পণ্যকে বিদেশি পণ্য বলে বিক্রি করায় মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৩৬ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। অভিযান পরিচালনাকালে সহযোগিতা করেছেন ঈদগাঁও থানা পুলিশ।
ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান-জনসচেতনতা তৈরীর লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। কেউ আইন অমান্য করলে পরবর্তীতে অভিযান জোরদার করা হবে।