March 11, 2026, 8:38 pm
শিরোনাম :
পাবনায় টিআর প্রকল্পে ৩ লাখ টাকার রাস্তাই নেই, অনিয়মের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইরানে হামলা করার মতো ‘আর কিছুই নেই’, যুদ্ধ শেষ শিগগিরই পুরো অঞ্চল পোড়ার আগেই ইরান যুদ্ধ বন্ধ করতে হবে: এরদোয়ান দোয়ারাবাজারে নিখোঁজ রাজিবের ১৮ মাস পর পরিবারের সঙ্গে পুনর্মিলন ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে বাংলাদেশ চায় ভোট, সমরাস্ত্র বিক্রিতে জোর দিতে পারে তুরস্ক খাগড়াছড়িতে ঋণের হতাশায় ব্যবসায়ী যুবকের আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমি ও ডোবা ভরাটে ৪ ড্রেজার ও ২ হাজার ফুট পাইপ বিনষ্ট, জরিমানা ৪০ হাজার নন্দীগ্রামে ক্যান্সারের সঙ্গে লড়াই করা সুলতানের পাশে ইউএনও শারমিন আরা চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি আটক

ভূরুঙ্গামারীতে ৩ ইটভাটার মালিকে জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

অভয়নগর প্রতিবেদক

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে অবৈধভাবে ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের দায়ে তিনটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অভিযোগে তিনটি ইটভাটাকে মোট ৩ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের অনুমতি ছাড়া ইট প্রস্তুতের উদ্দেশ্যে মাটি সংগ্রহ করার অপরাধে ভূরুঙ্গামারী উপজেলার মেসার্স ফ্রেন্ডস ট্রেডার্সকে ১ লাখ টাকা, মেসার্স ডিএমএইচ ব্রিকসকে ১ লাখ ২০ হাজার টাকা এবং মেসার্স টিএমএইচ ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে হালনাগাদ কাগজপত্র না থাকায় সংশ্লিষ্ট ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।
এসময় জেলা পুলিশের একদল চৌকস সদস্যসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরিবেশ রক্ষা ও আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে



ফেসবুক কর্নার