November 25, 2026, 6:00 am
শিরোনাম :
হাসিনার ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির গোপালগঞ্জে বন্ধ থাকবে ট্রেন ও দুই থানার কার্যক্রম, স্থগিত সরকারি বরাদ্দ মনিরামপুরে ইউপি নির্বাচনের আগাম হাওয়া, সরব সম্ভাব্য প্রার্থীরা নিয়ামতপুরে কাঠের সো-মিলে অগ্নিকাণ্ড, নিঃস্ব মালিক বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মানিক গ্রেপ্তার সিলেটে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিলে এমপি লুনা সিলেটে হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ আটক ৪ মিস ইউনিভার্স হলেন জেনিফার ব্যারেটো গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন আজ খুলনা বিশ্ববিদ্যালয় দিবস, গৌরবের ৩৬ বছরে পদার্পণ

কমলনগর চর বসু বাজারে ড্রেনের কাজ শেষ না করে টাকা নিয়ে উধাও ঠিকাদার

অভয়নগর প্রতিবেদক

 লক্ষ্মীপুর কমলনগর উপজেলার চর বসু বাজারে গত ৩/৪মাস আগে ড্রেনের কাজ শেষ হলেও, এখন পর্যন্ত দেওয়া হয়নি উপরের স্লাভ, খোঁজ নিয়ে জানা যায় চর বসু বাজারে ১৮০ফিট ড্রেন নির্মানের জন্য ১%থেকে তিন(৩)লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়, এলাকাবাসীর দাবি ৮নং চর কাদিরা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মো হারুনুর রশীদ উক্ত ড্রেনের ঠিকাদার হিসেবে নিজেই কাজটা করান, এমন কি কাজ শেষ করেছে মর্মে টাকাও উত্তোলন করেছেন।কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত ড্রেনের একটা ডাকনাও দেওয়া হয়নি, বাজার ব্যবসায়ীদের অভিযোগ প্রতিদিন দোকানে সদাই করতে আসা সাধারণ মানুষ ও স্কুল মাদ্রাসার ছাত্র ছাত্রী, কেউ না কেউ এই ড্রেনে পড়ে হাত পা ভাংছে বা গুরুতর আহত হচ্ছেন। বাজার ব্যবসায়ী ও এলাকাবাসী আরও বলেন,  প্রশাসনের সঠিক তদারকি না থাকায় ঠিকাদাররা কাজে  এই ধরনের দুর্নীতি করতে সাহস পাই। তারা আরও বলেন আমরা চাই প্রশাসন ঠিকাদারের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন, এবং যত দ্রুত সম্ভব ড্রেনের উপর ডাকনা গুলো দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবেন।



ফেসবুক কর্নার